ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১৭৯তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ১৭৯তম পরিচালনা পর্ষদ সভা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব মোঃ শামসুজ্জামান; এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব রেজাউল করিম; পরিচালক মাস্টার আবুল কাশেম; ড. মোস্তাফিজুর রহমান, পরিচালক; জনাব এ.কে.এম. বদিউল আলম, পরিচালক; জনাব মোহাম্মদ জামাল উল্লাহ, পরিচালক এবং জনাব রিয়াজ আহমেদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক।

এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ প্রস্তাব ও নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পর্যালোচনা ও অনুমোদন করা হয়। পাশাপাশি ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত উদ্যোগ এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিচালনা পর্ষদ ব্যাংকের টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ