ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন

আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে ইউসিবি

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সকে ব্যাংকিং সেবা প্রদান করবে ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) পিএলসি। সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে এ নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এর মাধ্যমে এখন থেকে আকিজ রিসোর্স এর জন্য বিভিন্ন ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করবে ইউসিবি। এই কৌশলগত অংশীদারত্বের আওতায় ইউসিবি নিজেদের উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম ও কার্যকর সেবা চ্যানেলের মাধ্যমে আকিজ রিসোর্সকে সমন্বিত ব্যাংকিং সুবিধা প্রদান করবে, যা তাদের আর্থিক কার্যক্রমকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করবে।

অনুষ্ঠানে ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবাজ তালাত এবং আকিজ রিসোর্স-এর পরিচালক ও গ্রুপ কোম্পানি সেক্রেটারি রুহুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকটি বিনিময় করেন।

এ সময় আকিজ রিসোর্স-এর চিফ ট্রেজারি অফিসার মো. শেখ সাদী, ক্নাস্টার সিএফ্ও আশফাক হোসেন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ ইউসিবির কর্পোরেট অংশীদারত্ব জোরদার এবং দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্ভাবনী ও কার্যকর ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও সুদৃঢ় করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ