ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৮ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, শাহজিবাজার পাওয়ার, প্রগতি ইন্স্যুরেন্স ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস।

রিলায়েন্স ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৩০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৩ টাকা ২০ পয়সা থেকে ৮১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৭০ পয়সা থেকে ৮১ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজিআইসি

কোম্পানিটির ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৮৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ১০ পয়সা থেকে ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৭০ পয়সা থেকে ৩৯ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৩ টাকা ৮০ পয়সা বা ৬.২৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ২০  পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫৯ টাকা ১০ পয়সা থেকে  ৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা থেকে ৬৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৭০ শতাংশ, ইস্টার্ণ ইন্স্যুরেন্সের ৫.৬৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫.১২ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৫.১০ শতাংশ ও ডরিন পাওয়ারের ৪.৯১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ