বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পঞ্চগড়ে অবস্থিত মকবুলার রহমান সরকারি কলেজ-এর শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম আয়োজন করেছে। আজ ২৩ এপ্রিল ২০২৬ তারিখ কলেজের একাডেমিক কাম এক্সামিনেশন হলের সম্মেলন কক্ষে এ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মকবুলার রহমান সরকারি কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের একাউন্টিং বিভাগের সভাপতি জনাব মোঃ মাহমুদুল হক, বিআইসিএম-এর উপ-পরিচালক জনাব মোঃ সিরাজুল ইসলাম, এসিএস ও সহকারী অধ্যাপক জনাব মোঃ হাবিবুল্লাহ, এফসিসিএ। এ সময় মকবুলার রহমান সরকারি কলেজের একাউন্টিং বিভাগের প্রভাষক জনাব অঞ্জন কুমার দাসসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআইসিএম-এর সহকারী অধ্যাপক জনাব মোঃ হাবিবুল্লাহ, এফসিসিএ, প্রভাষক জনাব গৌরব রায় ও প্রভাষক জনাব মোঃ আদনান আহমেদ বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন।
বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার ও আর্থিক বাজারসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে আজ মকবুলার রহমান সরকারি কলেজে এ আয়োজন করা হয়।



















