ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

এস্ক্যোয়ার নীটের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এস্ক্যোয়ার নিট কম্পোজিট চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি এই আয় ছিল ৮৭ পয়সা।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫৩ পয়সা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭৫ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ