ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

আজও লেনদেনের শীর্ষস্থান খান ব্রাদার্সের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ৩৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার  ৮৮৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির ২৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ব্যাংক ২৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে মনোস্পুল বাংলাদেশ ২২ কোটি ২৩ লাখ, কেডিএস এক্সসরিজ ১৬ কোটি ৪০ লাখ,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ২৭ লাখ, লাভেলো আইসক্রিম ১৪ কোটি ৯৪ লাখ, ডমিনেজ স্টিল ১৪ কোটি ৮১ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৩ কোটি ৬৭ লাখ ও পাওনিয়ার ইন্স্যুরেন্স ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ