ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৪৫টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে আইসিবি তুংহাই নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ণ জুট ম্যানফ্যাকচারিং লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা জিএসপি ফাইন্যান্সের ৪.১৬ শতাংশ, আলিফ ম্যানফ্যাকচারিংয়ের ৪ শতাংশ,প্রিমিয়ার লিজিংয়ের ৪ শতাংশ, উসমানিয়া গ্লাস শিটের ৩.৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ৩.৭২ শতাংশ,আরএসআরএম স্টিলের ৩ শতাংশ ও আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.৬৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















