ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

সিটি ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক পিএলসির ২০২৫ সালে পরিচালন মুনাফা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাংকটির মুনাফা  ২,৩৫১ কোটি টাকা থেকে বেড়ে ২,৭২৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। এর ফলে নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১,৩২৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের ১,০১৪ কোটি টাকার তুলনায় বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি ২০২৫ অর্থবছরের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৭১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৬ টাকা ৬৭ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে হয়েছে ৪০ টাকা ৬৭ পয়সা, যা ২০২৪ সালে ছিল ৩০ টাকা ৬৫ পয়সা। তবে শেয়ারপ্রতি নগদ কার্যক্রম থেকে আয় (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ৪৭ টাকা, যা আগের অর্থবছরে ছিল ৫৮ টাকা ৮৪ পয়সা।

বোনাস লভ্যাংশ ঘোষণার বিষয়ে কোম্পানি জানিয়েছে, ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণে সহায়তা এবং মূলধন ভিত্তি শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এই বোনাস শেয়ার কেবল সঞ্চিত মুনাফা থেকে দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই মূলধন রিজার্ভ, পুনর্মূল্যায়ন রিজার্ভ, অবাস্তবায়িত মুনাফা বা কোম্পানি গঠনের আগের লাভ থেকে দেওয়া হচ্ছে না এবং এতে পরিশোধিত মূলধন হ্রাসের মাধ্যমে নেতিবাচক রিটেইনড আর্নিংস তৈরি হবে না।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ