ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বীমা খাতে। এই খাতে ২.৯৯ শতাংশ দর বেড়েছে। কর্পোরেট বন্ড খাতে ২.৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা ট্যানারি খাতে ২.৩৬ শতাংশ দর বেড়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- কাগজ খাতে ১.৭ শতাংশ, ব্যাংক খাতে ১.৪৯ শতাংশ, আইটি খাতে ১.৩৮ শতাংশ, সিমেন্ট খাতে ১.২৬ শতাংশ, সাধারণ বিমা খাতে ৭৭ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৭৬ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৫৭ শতাংশ, বিবিধ খাতে দশমিক শতাংশ,ফার্মা খাতে দশমিক ২৬ শতাংশ ও আর্থিক খাতে দশমিক ১১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ