ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন

সাপ্তাহিক দরপতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২০টি  কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড।

সপ্তাহজুড়ে বন্ডটির শেয়ার দর ১৫.৫৬ শতাংশ কমে ১ হাজার ১১৫ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ হাজার ৩২০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১১.৩৬ শতাংশ দর কমে সর্বশেষ ৩ টাকা  ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ৪ টাকা  ৪০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের ১০.৮৭ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফিন্যান্সের ৯.৪৩ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.৫৭ শতাংশ,ইয়াকিন পলিমারের ৮.৩৮ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৮.৩৩ শতাংশ ও পিপলস লিজিংয়ের ৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ