ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২:২৭ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ’এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে ‘এ’ ক্যাটাগরির শেয়ার। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

এ ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস অ্যাক্সেসরিজ, বিডি ল্যাম্পস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, লাভেলো আইসক্রিম, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, এপেক্স স্পিনিং মিলস।

কেডিএস এক্সেসরিজ

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ২১.৯৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪১ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৫০  টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিডি ল্যাম্পস

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৪৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৪০ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১৬৪ টাকা ৭০ দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৬.০১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে  ৭৩ টাকা ৯০ পয়সা  দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

লাভেলো আইসক্রিম

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে  ১৫.৬৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৭ টাকা ৭০ পয়সা; যা গত সপ্তাহে ৭৮ টাকা  ৩০ পয়সা দাঁড়িয়েছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়া সেনা ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ ও এপেক্স স্পিনিংয়ের ১৪.৩৯ শতাংশ দর  বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ