ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১:৩১ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান খান ব্রাদার্সের দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৪ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৯৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট অ্যালায়েন্স পোর্ট ১৭ কোটি ৪০ লাখ, ডমিনেজ স্টিল ১৭ কোটি ৩৭ লাখ, টেকনো ড্রাগ ১৪ কোটি ২৩ লাখ, সিটি ব্যাংক ১৩ কোটি ৭৪ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৩ কোটি ৪২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১২ কোটি ৬৭ লাখ ও জিকিউ বলপেন ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ