ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১:২৪ অপরাহ্ন

সপ্তাহজুড়ে সূচক ও লেনদেনে উত্থান

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসই প্রধান মূল্য সূচক বেড়েছে ৩৭.৯৬ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩৪১ কোটি ৭২ লাখ টাকার। অর্থাৎ ডিএসইতে লেনদেন বেড়েছে ৬ কোটি ৫৩ লাখ টাকার।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে পয়েন্ট বা ৩৭.৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২১.৮৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ৩.৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ২২০টির এবং অপরবর্তিত রয়েছে ২৯টির।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন সামান্য কমেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি ৭৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি ৮৫ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে  দশমিক ১১ শতাংশ বা ৭৩৭  কোটি ১১ লাখ টাকা।

 

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ