ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

শেয়ার কিনবে এসিআইয়ের ব্যাবস্থাপনা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই পিএলসির ব্যাবস্থাপনা পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা ৩ লাখ ২ হাজার শেয়ার কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির এমডি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।

উল্লেখ্য, এসিআইয়ের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৬.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩.৮৯ শতাংশ ও  সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৯.১৮ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ