ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

৫০ লাখ শেয়ার বেচবে রানার অটোর কর্পোরেট পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের কর্পোরেট পরিচালক ব্রুমার ফরনিটার পিই (ম্যারিচ্যুয়াস) লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই কর্পোরেট পরিচালক কোম্পানির ৫০ লাখ শেয়ার বেচবে। ব্রুমার ফরনিটারের কাছে কোম্পানির মোট ১ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বেচতে পারবে।

উল্লেখ্য, রানার অটোমোবাইলসের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫০.৪৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.৫৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২.৯৩ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ