ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- বাংলদেশ ল্যাম্পস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কেডিএস এক্সেসরিজ ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।
বিডি ল্যাম্পস
কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪৪ টাকা থেকে ১৫৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ১৭৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

খান ব্রাদার্স
কোম্পানিটির ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৮০ পয়সা থেকে ৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪১ টাকা থেকে ১৬৫ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
কেডিএস এক্সেরিজ
কোম্পানিটির ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৮১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৩০ পয়সা থেকে ৫১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৯০ পয়সা থেকে ৫৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া পিপলস ইন্স্যুরেন্সের ৭.১৫ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















