ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৮:২৬ অপরাহ্ন

এবি ব্যাংক পিএলসি. এবং আইরনম্যান কোম্পানি লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

এবি ব্যাংক পিএলসি. ‘উত্তরণ’ নামক এসএমই লোন প্রোডাক্টের অধীনে আইরনম্যান কোম্পানি লিমিটেডের তালিকাভুক্ত ডিলার/ডিস্ট্রিবিউটরদের আর্থিক চাহিদা পূরণের লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য আইরনম্যান কোম্পানি লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোঃ আরিজুল ইসলাম মল্লিক এবং আইরনম্যান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুইন রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড. এম বাবর খান, চিফ বিজনেস অফিসার জনাব ইফতেখার এনাম আওয়াল, আইরনম্যান কোম্পানি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোঃ নাজমুল আলম (এফসিএমএ) এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ