ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

মার্চ মাসের সেরা ব্রোকারেজ সিটি ব্রোকারেজ হাউজ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মার্চ মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। মার্চ মাসে ১০ ব্রোকারেজ হাউজের মধ্যে শীর্ষে অবস্থান করছে সিটি ব্রোকারেজ লিমিটেড।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মার্চ মাসে তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে মার্চেন্ট সিকিউরিটিজ লিমিটেড এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

এছাড়া শীর্ষ ১০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- আইসিবি সিকিউরিটিজ, ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইউনাইটেড ফিন্যান্সিয়াল কোম্পানি, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসি, রিমনস ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ ও শান্তা সিকিউরিটিজ লিমিটেড।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ