ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৪ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, ডমিনেজ স্টিল, এপেক্স স্পিনিং ও একমি পেস্টিসাইডস লিমিটেড।

বিডি অটোকার্স

কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা বা ৮.৯২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৬৮ টাকা ৮০ পয়সা থেকে ১৮৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮০ টাকা ১০ পয়সা থেকে ১৯৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ডমিনেজ স্টিল

কোম্পানিটির ৩ টাকা ৩০ পয়সা বা ৭.৩৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৫ টাকা ৭০ পয়সা থেকে ৪৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৬০ পয়সা থেকে ৪৮ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এপেক্স স্পিনিং

কোম্পানিটির ১৩ টাকা ৩০ পয়সা বা ৬.০১ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২২১ টাকা ৭০ পয়সা থেকে ২৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৩ টাকা ৭০ পয়সা থেকে থেকে ২৩৮ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া একমি পেস্টিসাইডসের ৪.৯৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ