ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

সূচকের সামান্য উত্থান, কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৯ কোম্পানির দর বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪১ কোটি ২০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৩  পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১৭২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৮ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ