ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

এশিয়াটিক ল্যাবরেটরিজসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির আজ ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৬৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  একমি পেস্টিসাইডস। কোম্পানিটির ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ডমিনেজ স্টিল ১১ কোটি ৮১ লাখ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১১ কোটি ৭৮ লাখ, ওরিয়ন ইনফিউশন ১১ কোটি ৭৩ লাখ, খান ব্রাদার্স ৯ কোটি ৯০ লাখ, জনতা ইন্স্যুরেন্স ৯ কোটি ৬৫ লাখ, ফাইন ফুডস ৮ কোটি ৯৩ লাখ ও স্কয়ার ফার্মা ৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ