সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৬টি বা ৫২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৩০.৫৬ শতাংশ কমে ২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফ্যাস ফিন্যান্স ৩০.৫৬ শতাংশ দর কমে সর্বশেষ ২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৬০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সের ৩০.৫৬ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড ২৭.২৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ২৭.০৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৮.১৮ শতাংশ, ফনিক্স ফিন্যান্সের ১৮ শতাংশ, ফ্যামিলি টেক্সের ১৬.২২ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ১৫.৫২ শতাংশ ও রিজেন্ট টেক্সটাইলের ১৫.২২ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















