ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

খান ব্রাদার্সসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির আজ ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৩৪৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে  সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

একমি পেস্টিসাইডস ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১৬ কোটি ৮০ লাখ, ওরিয়ন ইনফিউশন ১৩ কোটি ৬৯ লাখ, টেকনো ড্রাগ ১২ কোটি ৭৫ লাখ, বিডিকম অনলাইন ১২ কোটি ২১ লাখ, ব্রাক ব্যাংক ১১ কোটি ৩৩ লাখ, ইনটেক ৯ কোটি ৮৮ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ