ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুক্কা সাগরে তেরনাতে শহরের উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে এবং অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর পরপরই আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর: আল-জাজিরা
ওয়াশিংটনকে চ্যালেঞ্জ করলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পেরওয়াশিংটনকে চ্যালেঞ্জ করলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি জানায়, প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৭.৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৪ নির্ধারণ করা হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, উত্তর মালুক্কা প্রদেশের উপকূলীয় এলাকায়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন টারনাটে ও টিডোরসহ আশপাশের এলাকায় নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ছবিও প্রচার করা হয়েছে।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, ভূমিকম্পের কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটার এলাকার মধ্যে ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
ইন্দোনেশিয়ার কিছু উপকূলীয় এলাকায় ০.৩ থেকে ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানার আশঙ্কা রয়েছে। এছাড়া গুয়াম, জাপান, মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন ও তাইওয়ানের উপকূলে ০.৩ মিটারের কম উচ্চতার ঢেউ দেখা যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।


















