সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ড্রোন হামলার চেষ্টাকালে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ফুজাইরাহ সরকারের মিডিয়া অফিস এক বিবৃতিতে এই তথ্য
বিবৃতিতে জানানো হয়, ফুজাইরাহর আকাশে একটি ড্রোন (UAV) অনুপ্রবেশ করলে আমিরাতের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেটি সফলভাবে প্রতিহত ও ধ্বংস করে।
তবে ধ্বংস করার পর ড্রোনটির অবশিষ্টাংশ বা ধ্বংসাবশেষ আল-রিফা (Al-Rifa’a) এলাকার একটি খামারের ওপর আছড়ে পড়ে। দুর্ভাগ্যবশত, সেখানে কর্মরত একজন বাংলাদেশি নাগরিক এই ঘটনার শিকার হন এবং প্রাণ হারান।
এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।
জানা যায়, ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি চালানো হচ্ছে।
দেশটির সরকারি কর্মকর্তারা সঠিক খবরের জন্য শুধুমাত্র সরকারি তথ্যের ওপর নির্ভর করতে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা আছেন।



















