ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ওষুধ খাতের ৪ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ওষুধ খাতের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ওষুধ খাতের শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, সিলভা ফার্মা, স্যালভো কেমিক্যাল ও টেকনো ড্রাগস লিমিটেড।

একমি পেস্টিসাইডস

কোম্পানিটির শেয়ার দর  ১ টাকা ৫০ পয়সা বা ৭.৬১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার প্রথম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ২১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা থেকে ২১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সিলভা ফার্মাসিটিক্যালস

কোম্পানিটির ৭০ পয়সা বা ৬.৮০ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ১০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৬০ পয়সা থেকে ১৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

স্যালভো অর্গানিক

কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৪.২৮ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৩৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৯০ পয়সা থেকে থেকে ৩৬ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া টেকনো ড্রাগের ৩.৮২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ