ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের শেয়ার কেনা সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির চেয়ারম্যান পূর্বঘোষণা অনুযায়ী ১ কোটি শেয়ার কেনা সম্পন্ন করেছে। আজিজ মোহাম্মদ ভাই পূর্বের বাজার দরে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ার কিনেছেন।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ারের মধ্যে  উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৪.৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৯৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩০.২৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১২.৯০ শতাংশ শেয়ার আছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ