পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের লেনদেন আগামীকাল ১ এপ্রিল, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার কোম্পানিটির লেনদেন স্পট মার্কেটে শেষ হবে।
উল্লেখ, রেকর্ড ডেটের পর আগামী ২ এপ্রিল, বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেন পুনরায় চালু হবে।
বিজনেস আই/



















