ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১:২৮ অপরাহ্ন

ইসলামিক শরীয়াহভিত্তিক ব্যবসা করবে ইউনাইটেড ফিন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফিন্যান্স ইসলামী শরীয়াহভিত্তিক ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি স্বংঘস্বারকের কিছু অনুচ্ছেদ সংশোধন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ইসলামিক ফিন্যান্স উইন্ডো খুলবে। একারণে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে।

কোম্পানিটির ইজিএম আগামী ১৭ মে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের ভেন্য পরবর্তীতে জানাবে কোম্পানিটি।

কোম্পানিটির ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট ২১ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ