সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৩০০শত কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির ১০০৬তম কমিশন সভায় বন্ড ইস্যুর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটির মেয়াদ ৩ বছর। বন্ডটি সম্পূর্ণ সিকিউরড (মর্টেজ-ব্যাকেড), নন-কনভার্টেবল, ফুলী রিডামবল জিরো-কুপন বন্ড। ডিসকাউন্ট রেট প্রায় সাড়ে ১৩ শতাংশ।
প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে এই বন্ড করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে অফার করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর অর্থ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট বিদ্যমান দায় পরিশোধে ব্যবহৃত হবে।
এই বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে ব্রাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। আর ফান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে ব্রাক ব্যাংক পিএলসি। এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।
বিজনেস আই/


















