ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১:৫০ অপরাহ্ন

জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ কমেছে। জানুয়ারি মাসের তুলানায় ফেব্রুয়ারি মাসে কোম্পানিটিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ ৪.১৩ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জিপিএইচ-ইস্পতের মোট শেয়ার সংখ্যা  ৪৮ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার ৪৫৬টি। কোম্পানিটির পরিশোধিত মূলধন  ৪৮৩ কোটি ৮৮ লাখ টাকা। জানুয়ারি মাসে জিপিএইচ-ইস্পাতের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ছিল ৪১.৫৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে কমে হয় ৩৭.৪৬ শতাংশ। অর্থাৎ কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ধারণ ৪.১৩ শতাংশ কমেছে। কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৯.৬৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪২.৯০ শতাংশ শেয়ার।

উল্লেখ্য, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সোমবার সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ