ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হন ১৪ জন। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহুতল ভবন।
অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হন বলে জানিয়েছে রাশিয়া।
রবিবার (২৯ মার্চ) ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন।
১৫ দফার বেশিরভাগ মেনে নিয়েছে ইরান, দাবি ট্রাম্পের১৫ দফার বেশিরভাগ মেনে নিয়েছে ইরান, দাবি ট্রাম্পের
কিয়েভের গভর্নর বলেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন।
পাল্টা জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ।

সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া। জবাবে, ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা, যার মধ্যে ৩৮০টি ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের।
যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


















