ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন

’বি’ ক্যাটাগরির ৪ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি অটোকার্স, বিডি থাই ফুড, ড্যাফোডিল কম্পিউটার্স ও একমি পেস্টিসাইডস লিমিটেড।

বিডি অটোকার্স

কোম্পানিটির শেয়ার দর  ১৬ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৬৬ টাকা থেকে ১৮৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮০ টাকা ১০ পয়সা থেকে ১৮৫ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিডি থাই ফুড

কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৯.৩০ শতাংশ দর বেড়ে  তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ২০ পয়সা থেকে ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৫০ পয়সা থেকে  ১৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ড্যাফোডিল কম্পিউটার্স

কোম্পানিটির ৫ টাকা ২০ পয়সা বা ৭.৫৪  শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ৭৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৮ টাকা ৯০ পয়সা থেকে ৭৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ২০ পয়সা থেকে থেকে ৭৫ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া একমি পেস্টিসাইডসের ৫.৭৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ