ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির আজ ২৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৪১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ২৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিডি থাই ফুড ১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে টেকনো ড্রাগ ১৩ কোটি ২০ লাখ, ডমিনেজ স্টিল ১২ কোটি ৫৫ লাখ, ফাইন ফুডস ১২ কোটি ৩১ লাখ, সিটি ব্যাংক ১২ কোটি ১৫ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১১ কোটি ৪৩ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১১ কোটি ১৯ লাখ ও শাইনপুকুর সিরামিকস ১০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















