আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টেবল, ফুলী রিডামবল জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির ১০০৪তম কমিশন সভায় বন্ড ইস্যুর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বন্ডটির মেয়াদ ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর। প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে এই বন্ড করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানি এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছে অফার করা হবে। প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা।
এই বন্ডের ট্রাস্টি হিসাবে কাজ করবে সেনা ইন্স্যরেন্স পিএলসি। আর ফান্ড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে নর্থ স্ট্যার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড।

বিজনেস আই/


















