ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১০২টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে জেনারেশ নেক্সট ফ্যাশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৪০ পয়সা বা ৯.৩০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এপোলো ইস্পাত কমপ্লেক্স। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল কোম্পানি লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা তুংহাই নিটিংয়ের ৭.৫ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৭.৪৬ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৭.৩১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬.১২ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫.৭৯ শতাংশ ও পিপলস লিজিংয়ের ৫.৭১ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















