ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

২৪১ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪১ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৬০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১১ কোটি ৩৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১টির, দর কমেছে ১০২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৪ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। সিএসইতে ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ