ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ৪:৩৯ অপরাহ্ন

বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ থাকবে

মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর ২৬ মার্চ সরকারি ছুটি থাকে। এদিনটি নানা আয়োজনের মাধ্যমে পালন করা হয়। আগামীকাল দেশের ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।

এরপরে আগামী শুক্র ও শনিবার ( ২৭ ও ২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।

আগামী ২৯ মার্চ, রবিবার থেকে আগের নিয়মে লেনদেন চলবে পুঁজিবাজারে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ