ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড,এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ও আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা থেকে ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইএফআইসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
কোম্পানিটির ৩০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা থেকে ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৩০ পয়সা থেকে ৪ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এল.আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড
কোম্পানিটির ৩০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩ টাকা থেকে ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৩০ পয়সা থেকে থেকে ৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ১০ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১০ শতাংশ,এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড ৯.৬১ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড ৯.৩৭ শতাংশ ও আইসিবি থার্ড এনআরবি ৯.০৯ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















