ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

২৪৩ কোম্পানির দরপতন, বেড়েছে লেনদেন

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আজ মঙ্গলবার প্রথম কর্মদিবস ছিল পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ কোম্পানির দরপতন হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৯২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩২ কোটি ১৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬৮ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৯ দশমিক  ৩২ পয়েন্ট কমে ২ হাজার ১১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, দর কমেছে ২৪৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৭৫ দশমিক ৮০ পয়েন্ট কমেছে। সিএসইতে ১৮ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ