পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস চায়নাভিত্তিক প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সাথে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটি চুক্তি সম্পন্ন করবে।
গত ২০ মার্চ রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভায় চুক্তির বিষয়টি অনুমোদন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই চুক্তিটি বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এটি দেশ ও রানার অটোমোবাইলস পিএলসি উভয়ের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশ্বখ্যাত বিওয়াইডি-র সাথে এই উচ্চপর্যায়ের অংশীদারিত্বের কৌশলগত সম্ভাবনা ও ইতিবাচক প্রভাবের প্রতি আরএপিএলসি বোর্ড দৃঢ় আস্থা প্রকাশ করছে।

বিজনেস আই/


















