ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ২:১০ অপরাহ্ন

ঢাকা-আরিচা মহাসড়কে জুলাই শহীদদের নামে পুলিশ চেকপোস্ট উদ্বোধন

ঢাকা-আরিচা মহাসড়কে জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে নবনির্মিত পুলিশ চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পাথালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় আনোয়ার হোসেন রানার তত্ত্বাবধানে তৈরি করা এই চেকপোস্টগুলো উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই চেকপোস্টগুলো শুধু আইন-শৃঙ্খলার কাজে নয়, বরং আমাদের বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতি হিসেবে মহাসড়কে অম্লান হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহত শহীদ শ্রাবণ গাজী ও শহীদ মামুন বিপ্লবের পরিবারের সদস্যরা। এছাড়া শহীদ আলিফ আহমেদ সিয়ামের পরিবারের পক্ষ থেকে মহিলা নেতৃবৃন্দ এবং পাথালিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন

সংশ্লিষ্টরা জানান, মহাসড়কে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতেই শহীদদের নামে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ