ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

সুবিধাবঞ্চিতশিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’

পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেআনন্দ ছড়িয়ে দিতে কেএফসি বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদি ফর এঞ্জেলস’।প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার একটি জনপ্রিয় কেএফসি রেস্টুরেন্টে উৎসবমুখরসাজসজ্জার মাধ্যমে শিশুদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিশুদের মাঝেবিতরণ করা হয় শিক্ষামূলক উপকরণ, স্টেশনারি ও খেলনা সামগ্রী যেমন বই, খাতা,পেন্সিল, কালার প্যালেট, রুবিক’স কিউব, লুডু, পাযেল, ক্যারাম বোর্ড ও দাবাসহ নানারকম উপকরণ।

কেএফসিবিশ্বাস করে সমাজের অন্যান্য সবার মতো সুবিধাবঞ্চিত শিশুরাও ঈদের আনন্দ উদযাপনেরসমান অধিকার রাখে।      ট্রান্সকম ফুডস লিমিটেড-এর সিইও অমিত দেব থাপা বলেন, ‘ঈদি ফর এঞ্জেলস’ উদ্যোগেরমাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার ও উপহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কেএফসি বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগঅব্যাহত রাখবে।” ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসিবাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রেরকেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংসের লাইসেন্সের অধীনে পরিচালিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ