ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার বেচবে লাভেলোর প্লেসমেন্ট শেয়ারহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির এক প্লেসমেন্ট শেয়ারহোল্ডার তাদের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রতিষ্ঠানটির মোট ১৩ লাখ ৪৬ হাজার ৬৪৬টি শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইর প্রতিবেদন থেকে জানা গেছে, কোম্পানিটির চেয়ারম্যান শামীমা নার্গিস হক এবং ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেডেরও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। লাভেলো আইসক্রিমে তারা যথাক্রমে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পদে থাকলেও তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেডে তাদের ভূমিকা ভিন্ন—সেখানে তারা যথাক্রমে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, প্লেসমেন্ট শেয়ারহোল্ডাররা সাধারণত নির্দিষ্ট সময় পর্যন্ত শেয়ার ধরে রাখার বাধ্যবাধকতা শেষে বাজার দরে শেয়ার বিক্রি করতে পারেন। এবারের ঘোষণা অনুযায়ী নির্ধারিত বিধি মেনেই তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেড উল্লেখিত সংখ্যক শেয়ার বিক্রি করতে পারবে বলে জানা গেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ