এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তির পর এবার পুঁজিবাজার থেকে সমাপ্তি ঘটলো। আগামীকাল সোমবার,১৬ মার্চ থেকে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ডিলেস্টেড হচ্ছে।
এর আগে গত ৫ মার্চ ফান্ডটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআিইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মধ্যে বৈঠকে মিউচ্যুয়াল ফান্ডটির বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও মূল্যায়ন প্রতিবেদন দেখে অবলুপ্তির অনুমোদন দিয়েছিল।
সূত্র জানায়, মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি নেট অ্যঅসেট ভ্যালু ৮.০৫৫ টাকা।

এর আগে বিএসইসি ফান্ডটির অবলুপ্তির জন্য গৃহীত সকল পদক্ষেপ সম্পন্ন করেছিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ প্রেক্ষিতে, ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের জন্য ফান্ডটির ট্রাস্টিকে নির্দেশ দিয়েছিল।
জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্তৃক এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড-এর মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য গৃহীত সকল পদক্ষেপ সম্পন্ন হয়েছে মর্মে নিশ্চিত হয়েছে।
এ প্রেক্ষিতে, ফান্ডের অর্থ ইউনিটহোল্ডারদেরকে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ট্রাস্টিকে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, ফান্ডের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের অবলুপ্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী ধাপে, বিনিয়োগকারীরা বা ইউনিটহোল্ডাররা তাদের অর্থ ফেরত পাবেন নির্ধারিত নিয়ম অনুযায়ী।
বিজনেস আই/


















