ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ২:০৯ অপরাহ্ন

১০ সেট যন্ত্রপাতি ও সোলার পাওয়ার প্লান্ট কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১০ সেট ব্রান্ড নিউ ক্যাপিটাল মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে কোম্পানিটি রোফটপ সোলার পাওয়ার প্লান্ট কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি নতুন মেশিন আমদানির মাধ্যমে সিঙ্গেল কার্টুন তৈরী করবে। মোট উৎপাদন ক্ষমতা ৩৯৪.২০ মিলিয়ন। কোম্পানিটি নতুন মেশিনের মাধ্যমে বার্ষিক ৩ প্লাই ও ৫ প্লাই কার্টুন তৈরী করবে।

কোম্পানিটি জানায়, চায়নাভিত্তিক প্রতিষ্ঠান এম/এস হেভি সিঙ্গেল পেপার চেষ্ট ইক্যুয়িপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে ব্রান্ড নিউ মেশিন আমদানি করা হবে। নতুন যন্ত্রপাতি আমদানি করতে কোম্পনিটির ১৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নারায়ণগঞ্জের কুতুবপুর ফ্যাক্টরিতে যন্ত্রপাতি স্থাপন করতে ১৮ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকা ব্যায় হবে।

সোলার পাওয়ার প্লান্ট

এছাড়া কোম্পানিটি ব্রান্ড নিউ ফটোভোলেটিক ডিসি জেনারেল (রোফটপ সোলার পাওয়ার প্লান্ট আমদানি করবে। কোম্পানিটির তিনটি কারখানার জন্য সোলার পাওয়ার প্লান্ট আমদানি করা হবে। ক) এক সেট ব্রান্ড নিউ ফটোভোলেটিক ডিসি পাওয়ার প্লান্টের ক্যাপাসিটি ৩২৯.৬১৫ কিলোওয়াট। কোম্পানিটির মোট প্রকল্প ব্যয় ১ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৫৮৮ টাকা।

কোম্পানিটির মালামাল বহন করার জন্য ৮০ লাখ ৩৩ হাজার ৬৮৪ টাকা ও স্থানীয় প্রকৌশল, কনস্ট্রাকশন এবং যন্ত্র পাতি স্থাপন বাবদ ৫১লাখ ৫২ হাজার ৯০৪ টাকা ব্যয় হবে। এটি নারয়ণগঞ্জের মদনপুর ফ্যাক্টরিতে স্থাপন করা হবে।

খ) কোম্পানিটির ১ সেট ব্রান্ড নিউ ফটোভোলেটিক ডিসি জেনারেল (রেফটপ পাওয়ার প্লান্ট) এবং অন্যান্য যন্ত্রপাতির ধারণ ক্ষমতা ৩১৮.৮৯ কিলোওয়াট এবং প্রকল্প ব্যয় ১ কোটি ২২ লাখ ১৭ হাজার ৫৮৬ টাকা। এটি কোম্পানির নারায়ণগঞ্জ কুতুবপুর ফ্যাক্টরিতে স্থাপন করা হবে।

গ) কোম্পানিটির ১ সেট ব্রান্ড নিউ ফটোভোলেটিক ডিসি জেনারেল (রেফটপ পাওয়ার প্লান্ট) এবং অন্যান্য যন্ত্রপাতির ধারণ ক্ষমতা ৩৯৩.২৫ কিলোওয়াট এবং প্রকল্প ব্যয় ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার ৮২৬ টাকা। কোম্পানিটির এই পাওয়ার প্লান্ট নারায়ণগঞ্জের ললাটি ফ্যাক্টরিতে স্থাপন করা হবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ