ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ২১.৩ শতাংশ রয়েছে ব্যাংক খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৫.২ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ৯.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- খাদ্য খাতে ৭ শতাংশ, প্রকৌশল খাতে ৬.৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ৫.১ শতাংশ, আইটি খাতে ৫ শতাংশ, বিবিধ খাতে ৪.৯ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৪.২ শতাংশ, আর্থিক খাতে ৩.৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৪ শতাংশ, জীবন বীমা খাতে ২.৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ২.৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.১ শতাংশ, সিরামিক খাতে ২ শতাংশ, কাগজ খাতে ১.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৪ শতাংশ, সিমেন্ট খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৪ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















