বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৪০ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১০ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৫ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ১৬ কোটি ৪১ লাখ, রবি আজিয়াটা ১৫ কোটি ৮৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৪ কোটি ৯৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৩ কোটি ১ লাখ,লভেলো আইসক্রিম ১২ কোটি ২৫ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১০ কোটি ৪১ লাখ, ইনটেক ৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















