ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘বি’ ক্যাটাগরির শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বারাকা পতেঙ্গা পাওয়ার, শার্প ইন্ডাস্ট্রিজ, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড।

বারাকা পতেঙ্গা

সান লাইফের শেয়ার দর ১ টাকা  বা ৭.০৯ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ২০ পয়সা থেকে ১৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০ টাকা থেকে ১৭ টাকা পরযন্ত লেনদেন হয়।

শার্প ইন্ডাস্ট্রিজ

কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৬.৯২ শতাংশ দর বেড়ে  তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৯০ পয়সা থেকে ১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০ টাকা ১০ পয়সা থেকে  ২২ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ড্যাফোডিল কম্পিউটার্স

কোম্পানিটির ৩ টাকা ৭০ পয়সা বা ৫.৮৫ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা ২০ পয়সা থেকে ৬৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ২০ পয়সা থেকে ৬৮  টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫ শতাংশ , ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪.৬৭ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৪.৬৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ