ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সান লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, মোজাফফর হোসেন স্পিনিং ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সান লাইফ ইন্স্যুরেন্স
সান লাইফের শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.২০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫১ টাকা থেকে ৫৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ২০ পয়সা থেকে ৭৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

সী পার্ল বীচ
কোম্পানিটির ২ টাকা ৯০ পয়সা বা ৮.০১ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৩৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৩০ পয়সা থেকে ৬১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
মুন্নু এগ্রো
কোম্পানিটির ২৪ টাকা ৭০ পয়সা বা ৭.২৯ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৩৭ টাকা ৬০ পয়সা থেকে ৩৬৮ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৬৬ টাকা ২০ পয়সা থেকে থেকে ৪২৪ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সোনারগাঁও টেক্সটাইলের ৭.২০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৬.২৫ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ৫.৮৪ শতাংশ ও চার্টার্ড লাইফের ৫.৫১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















